বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের বিদ্যুৎ খাতে একের পর এক কারিগরি ত্রুটি ও বিভিন্ন ঘটনার কারণে

2026-09-12T16:06:46+00:00
2026-09-12T16:08:25+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ৪:০৮ পিএম
রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের বিদ্যুৎ খাতে একের পর এক কারিগরি ত্রুটি ও বিভিন্ন ঘটনার কারণে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, বিদ্যুৎ পরিস্থিতি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে কি না।’

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘যেখান থেকে বিদ্যুৎ আসে সেটা ভারতের একটি রাজ্য ঝাড়খন্ড। সেখানে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেটার একটা ইউনিট নষ্ট। সেখান থেকে যে বিদ্যুৎ আসে, তার সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এখন আমার কাছে একটা জিনিস মনে হয়, এটায় কোনো ঘটনা আছে কী না, রহস্য আছে কী না, কোনো নাশকতা হচ্ছে কী না?’


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কেন এখন একটার পর একটা কারিগরি ত্রুটি হচ্ছে, কোথাও একটা ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে- মানুষের মনে এই প্রশ্ন দেখা দিয়েছে। সরকার চেষ্টা করেছে, বিদ্যুৎকেন্দ্রগুলো সরকারের কাছ থেকে যে টাকা পায়, তা পরিশোধের ক্ষেত্রে সচেষ্ট হচ্ছে। আন্তর্জাতিকভাবে ভারতের সঙ্গে যে চুক্তি আছে, সেখানে তাদের পাওনাও সরকার দিচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে?’

রিজভী বলেন, ‘দেশ যে পরিস্থিতির মধ্যে আছে, সেটা একটা সংকট এবং সংকটটি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। কোথাও কোনো কনস্পিরেসি হচ্ছে বলে মনে হচ্ছে।’

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এসব কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্য কোনো ধরনের চক্রান্ত হচ্ছে কি না, সেটিও ভাবিয়ে তুলছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ অনেকে।

সময়ের আলো/মহু
  বিষয়:   বিদ্যুৎ  রিজভী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: