বিএনপি সরকার পূর্বের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করতে যাচ্ছে

ঢাবি প্রতিনিধি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পটপরিবর্তন হয়েছিল। কিন্তু

2026-09-12T19:45:13+00:00
2026-09-12T19:45:13+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
নাহিদ ইসলাম
বিএনপি সরকার পূর্বের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করতে যাচ্ছে
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পটপরিবর্তন হয়েছিল। কিন্তু সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। 

শনিবার (১২ সেপ্টেম্বর ) জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, একটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারেক রহমানের এই বিএনপি সরকার ক্ষমতায় এসে পূর্বের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করতে যাচ্ছে। তার প্রত্যেকটি নিদর্শন আমরা বিভিন্ন ক্যাম্পাসেও দেখতে পাচ্ছি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা, ফ্যাসিবাদ ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে যে লড়াই-সংগ্রাম হয়েছে, গণতান্ত্রিক ছাত্রশক্তি থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই লড়াইয়ের উত্তরাধিকার ধারণ করেছে। সেই লড়াইয়ের উত্তরসূরি জাতীয় ছাত্রশক্তি হবে।


তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল এবং ছাত্রলীগকে পরাজিত করার মধ্য দিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই লড়াই এখনো শেষ হয়নি।

গণভোটের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে গণরায় বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছিল। সেই গণরায় বাস্তবায়নের জন্য জাতীয় ছাত্রশক্তিকে কাজ চালিয়ে যেতে হবে। সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে সংগঠনটিকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বিএনপি সরকার  অগণতান্ত্রিক প্রক্রিয়া  দেশ পরিচালনা  নাহিদ ইসলাম 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: