সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো শিগগিরই মন্ত্রিসভায় উঠবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের

2026-07-30T12:17:29+00:00
2026-07-30T12:17:29+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো শিগগিরই মন্ত্রিসভায় উঠবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:১৭ পিএম 
ছবি : সংগৃহীত
সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকে তিনি বলেন, নতুন বেতনকাঠামোর কাজ চলছে। এটি অনুমোদনের পর বাস্তবায়নে আর বেশি সময় লাগবে না।

নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ তৈরি করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অর্থ বিভাগের সূত্র জানিয়েছে, কমিটির কাজ প্রায় শেষ।

এই কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, স্বাস্থ্যসেবা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক সদস্য হিসেবে রয়েছেন।

আইএমএফ কী বলেছে?
গত ১২ থেকে ১৬ জুলাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। তারা অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

বৈঠকে আইএমএফ নতুন বেতনকাঠামো বাস্তবায়নে আপত্তি জানায়নি। তবে এর অর্থায়নের উৎস কী হবে, তা জানতে চেয়েছে এবং রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ দিয়েছে।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন বেতনকাঠামোর সঙ্গে আইএমএফের ঋণের কোনো সম্পর্ক নেই। কাজ চলছে এবং শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।’



এক যুগ পর নবম বেতন কমিশন
অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়।

কমিশন বর্তমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে।

সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

কমিটির সর্বশেষ সুপারিশ অনুযায়ী, চলতি অর্থবছরে নতুন মূল বেতন কার্যকর করা হবে। আর পরের অর্থবছরে বিভিন্ন ভাতা সমন্বয় করা হবে।

বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়। নতুন বেতনকাঠামো পুরোপুরি বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে কমিশন জানিয়েছে।

বাজেটে কী রাখা হয়েছে?
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন খাতে মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি।

অর্থ বিভাগের কর্মকর্তাদের মতে, এই অতিরিক্ত বরাদ্দের অন্তত ৪৪ হাজার কোটি টাকা সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক ও পেনশনভোগীদের জন্য সংরক্ষণ করা হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   সরকারি কর্মকর্তা  কর্মচারী  নতুন বেতনকাঠামো  মন্ত্রিসভা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: