টাঙ্গাইলে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলার ঘাটাইলে এক বিশেষ আলোচনা সভা, দেয়ালিকা প্রকাশ ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।ঘাটাইলের পোড়াবাড়ী

2026-07-30T21:22:20+00:00
2026-07-31T19:51:13+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:২২ পিএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ৭:৫১ পিএম
ঘাটাইলের পাবলিক ফাজিল মাদরাসায় আয়োজিত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি : সংগৃহীত
মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলার ঘাটাইলে এক বিশেষ আলোচনা সভা, দেয়ালিকা প্রকাশ ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

ঘাটাইলের পোড়াবাড়ী পাবলিক ফাজিল মাদরাসায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুরাদ হোসেন।

তিনি প্রতিষ্ঠানের প্রশাসনিক, একাডেমিক এবং আর্থিক সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন। পরে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের নিজ উদ্যোগে প্রকাশিত বর্ণিল দেয়ালিকার শুভ উন্মোচন করেন।

সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুরাদ হোসেন বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য এমন এক দক্ষ মানবসম্পদ তৈরি করা, যারা পবিত্র কুরআনের জ্ঞানে আলোকিত হবে এবং একই সাথে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের নেতৃত্বে বর্তমানে মাদরাসার উচ্চশিক্ষার মানোন্নয়নে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও, ফাজিল ও কামিল স্তরের ফলাফল দ্রুত প্রকাশের জন্য একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং পরীক্ষা ব্যবস্থাপনায় পূর্ণ অটোমেশন আনার প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের লক্ষ্য হলো একটি ‘স্মার্ট বিশ্ববিদ্যালয়’ গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা লাভ করবে বলেও জানান করেন তিনি।

মাদরাসার অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মো. মজিবর রহমান, সহ-সভাপতি মো. আব্দুল হালিম ভুইয়া ও প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. আব্দুল হাই সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, স্থানীয় সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার পরিবেশ উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সময়ের আলো/জেডি/আতা
  বিষয়:   টাংগাইল  মাদরাসা  শিক্ষা  মানোন্নয়ন  আলোচনা সভা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: