বিএনপির বর্তমান অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

রাজনীতি

বর্তমানে বিএনপি এনসিপিকে রাজনৈতিকভাবে বাধা প্রদান ও প্রতিহত করতে যেভাবে তৎপরতা চালাচ্ছে, তা ‘ব্রেইনলেস আওয়ামী লীগের’ আচরণের মতো বলে মন্তব্য

2026-07-31T17:21:20+00:00
2026-07-31T17:21:31+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপির বর্তমান অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:২১ পিএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ৫:২১ পিএম
এনসিপি (উত্তরাঞ্চল)-এর মুখ্য সংগঠক সারজিস আলম। সংগৃহীত ছবি
বর্তমানে বিএনপি এনসিপিকে রাজনৈতিকভাবে বাধা প্রদান ও প্রতিহত করতে যেভাবে তৎপরতা চালাচ্ছে, তা ‘ব্রেইনলেস আওয়ামী লীগের’ আচরণের মতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। 

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, এনসিপিকে দমিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে তাদের গলা টিপে ধরার চেষ্টা চালানো হচ্ছে। 

ছিনতাই মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে ছিনতাইয়ের মামলা দেওয়া হয়েছে, তা কাল্পনিক। মূল ছিনতাইটা হয়েছে তারেক রহমান ও বিএনপির মান-সম্মানের, যা তারা নিজেদের অদূরদর্শী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেরাই ছিনতাই করেছে। এখন সাধারণ মানুষের সামনে তাদের মুখ দেখানোর অবস্থা নেই।’  


সারজিস আরও বলেন, যারা এসব কাজের পেছনে জড়িত, তারা চরম রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে। এতে তারা পুরো দেশের মানুষের কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে। 

মামলার সার্বিক পরিস্থিতি ও প্রশাসনিক চাপ উল্লেখ করে তিনি আরও যোগ করেন, যে পুলিশ কর্মকর্তা বা ব্যক্তি বাধ্য হয়ে এই হাস্যকর মামলাটি নথিবদ্ধ করেছেন, তিনি হয়তো মনে মনে মামলা করা ব্যক্তিদের গালিই দিচ্ছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বিএনপির বর্তমান অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: