বাংলাদেশিদের জন্য দ্রুত ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সীমিত হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি বলেছে, নিরাপত্তাজনিত কারণে

2026-07-31T17:23:03+00:00
2026-07-31T17:24:02+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশিদের জন্য দ্রুত ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:২৩ পিএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ৫:২৪ পিএম
বাংলাদেশিদের জন্য দ্রুত ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সীমিত হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি বলেছে, নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রমে বিঘ্ন এবং আবেদন নিষ্পত্তির হার কমে যাওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

পরিস্থিতি অনুকূলে আসামাত্র বাংলাদেশে পর্যায়ক্রমে ভিসা সেবা স্বাভাবিক করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপসংবলিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে (এমইএ) নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ দিয়েছে কমিটি। এ ছাড়া ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে একটি দ্বিপাক্ষিক কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নিয়মিত ভিসানীতি পর্যালোচনা ও অভিযোগের সমাধান করা সম্ভব হবে।


২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সার্বিক নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ থেকে কনস্যুলার কর্মীদের সরিয়ে নেয় ভারত। এতে ভিসা সেবা সীমিত হয়ে পড়ে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে পাঁচটি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন দেড় হাজারটি ভিসা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই দেওয়া হচ্ছে চিকিৎসার ভিসা। নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত দেখা হচ্ছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ভিসাকেন্দ্র বাড়ানো বা দৈনিক ভিসা দেওয়ার সংখ্যা বাড়ানো নিয়ে পরে সিদ্ধান্ত হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া


  বিষয়:   বাংলাদেশি  ভারতীয় ভিসা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: