জমকালো আয়োজনে টুয়াকের নবগঠিত কমিটির শপথ

কক্সবাজার প্রতিনিধি

বিবিধ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১

2026-08-01T01:34:53+00:00
2026-08-01T01:34:53+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
বিবিধ
কক্সবাজার পর্যটন নিয়ে আশাবাদী অতিথিরা
জমকালো আয়োজনে টুয়াকের নবগঠিত কমিটির শপথ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:৩৪ এএম 
জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুয়াকের নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টায় কক্সবাজারের পাঁচতারকা হোটেল সীগালের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। 

প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম।

বক্তারা বলেন, দেশের পর্যটন শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র কক্সবাজার সমুদ্রসৈকত। পরিকল্পিত উন্নয়ন এবং সরকারের গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে কক্সবাজার আন্তর্জাতিক মানের সামুদ্রিক পর্যটন গন্তব্যে পরিণত হবে। পর্যটন শিল্পের বিকাশে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তারা উল্লেখ করেন।

নবনির্বাচিত সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকতার নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদু শুক্কুর, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম, টুয়াকের প্রধান উপদেষ্টা মফিজুর রহমান মুফিজ, ফাউন্ডার চেয়ারম্যান এম. এ. হাসিব বাদল, পর্যটন উদ্যোক্তা শফিকুর রহমান, হোসাইন ইসলাম বাহাদুরসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পরে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আবুল মনসুর নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং পর্যটন খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   কক্সবাজার পর্যটন  আয়োজন  টুয়াক  নবগঠিত কমিটি 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: