বোমা আশঙ্কায় ৫২ মিনিট বন্ধ মিরপুর ১০ মেট্রো স্টেশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবরে শনিবার (১ আগস্ট) দুপুরে প্রায় ৫২ মিনিট স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা

2026-08-01T14:56:43+00:00
2026-08-01T14:58:03+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
জাতীয়
বোমা আশঙ্কায় ৫২ মিনিট বন্ধ মিরপুর ১০ মেট্রো স্টেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:৫৬ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ২:৫৮ পিএম
যাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্টেশনটি বন্ধ রাখা হয়েছিল। ছবি : সংগৃহীত
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবরে শনিবার (১ আগস্ট) দুপুরে প্রায় ৫২ মিনিট স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিত করার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, ‘দুপুর ১২টা ৫৮ মিনিটে স্টেশন এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয় এবং মিরপুর-১০ স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখা হয়। ট্রেনগুলো স্টেশনটি স্কিপ করে চলাচল করে।’

খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ ডিভাইস ব্যবহার করে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে। প্রাথমিকভাবে এটি বোমা নয়, একটি কৌটা বলে নিশ্চিত হওয়া গেছে।

পরে নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এলাকা নিরাপদ ঘোষণা করা হলে দুপুর ১টা ৫০ মিনিটে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালু করা হয়।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও খোঁজখবর নিচ্ছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   বোম  আশঙ্কা  বন্ধ  মিরপুর ১০  মেট্রো স্টেশন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: