মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের

2026-08-01T14:09:20+00:00
2026-08-01T14:10:33+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:০৯ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ২:১০ পিএম
মেট্রো স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বস্তু দুটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (১ আগস্ট) দুপুরে বোমাসদৃশ বস্তু দুটি পাওয়া যায়। তৎক্ষণাৎ মিরপুর-১০ ও ফার্মগেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয় এবং ঘটনাস্থলে সিটিটিসির সদস্যদের পাঠানো হয়।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘একসঙ্গে দুজায়গায় বোমা পাওয়ার খবর এসেছে- মিরপুর ও তেজগাঁও এলাকায়। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।’

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, ‘একটু আগেই খবর পেয়েছি। সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে এসেছে। তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে। আপাতত নিশ্চিত করে বলা যাচ্ছে না, এটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) কি না।’

পুলিশ জানিয়েছে, বস্তু দুটি নিরাপদে নিষ্ক্রিয় করা এবং সেগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হতে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   মিরপুর  ফার্মগেট  মেট্রোরেল স্টেশন  বোমাসদৃশ বস্তু  সিটিটিসি  বোম্ব ডিসপোজাল ইউনিট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: