আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি আগস্ট মাসে দেশজুড়ে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষার মাঝপথে এসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ

2026-08-01T19:36:48+00:00
2026-08-01T19:36:48+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:৩৬ পিএম 
ফাইল ছবি
চলতি আগস্ট মাসে দেশজুড়ে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষার মাঝপথে এসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি)। 

শনিবার (১ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ভারতের উজান এলাকায় ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চল, সিলেট ও ময়মনসিংহে নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। 

একই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের নিম্নাঞ্চলে দেখা দিতে পারে সাময়িক জলাবদ্ধতা। আগস্টে কোনো ঘূর্ণিঝড় বা খরা জাতীয় তাপপ্রবাহের লক্ষণ না থাকলেও বৃষ্টির বিরতিতে অনাকাঙ্ক্ষিত আর্দ্রতায় ভ্যাপসা গরমের অস্বস্তি দেখা দিতে পারে।

আবহাওয়ার চার সপ্তাহের সম্ভাব্য গতিপথ :

প্রথম সপ্তাহ (১-৮ আগস্ট) : রংপুর, ময়মনসিংহ ও সিলেটে টানা মেঘলা আকাশ ও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই সময়ে দেশের উজান থেকে নেমে আসা পানিতে উত্তরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকলেও সমুদ্র পরিস্থিতি শান্ত থাকবে।

দ্বিতীয় সপ্তাহ (৯-১৬ আগস্ট) : দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি থাকবে। এ সময়ে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। 

তৃতীয় সপ্তাহ (১৭-২৪ আগস্ট) : সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সক্রিয় মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাবে টানা ভারী বর্ষণ চলতে পারে। একাধিক নদ-নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ার জোর আশঙ্কা রয়েছে।


শেষ সপ্তাহ (২৫-৩১ আগস্ট) : বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এই মাসে ১২ আগস্ট একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট একটি চন্দ্রগ্রহণ সংঘটিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ থেকে কোনোটিই দেখা যাবে না।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আগস্ট  বৃষ্টি  আভাস  উত্তাল  বঙ্গোপসাগর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: