২ দিনের সফরে বাংলাদেশে আসবেন দেওবন্দের মুহতামিম নোমানী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী দুই দিনের সফরে

2026-11-03T11:45:27+00:00
2026-11-03T11:45:27+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
জাতীয়
২ দিনের সফরে বাংলাদেশে আসবেন দেওবন্দের মুহতামিম নোমানী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম 
মুফতি আবুল কাসেম নোমানী। ছবি : সংগৃহীত
উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২৫ নভেম্বর বুধবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কওমি মাদরাসার আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

মুফতি আবুল কাসেম নোমানীর বাংলাদেশ সফর বাস্তবায়ন কমিটির জ্যেষ্ঠ সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি সফরের বিস্তারিত জানান।

মাওলানা নাসীরুল্লাহ জানান, ২৫ নভেম্বর দুপুরে ঢাকায় পৌঁছানোর পর মুফতি আবুল কাসেম নোমানী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে রাজধানীর ফরিদাবাদ মাদরাসা, টেকনাফের নীলা মাদরাসা ও চট্টগ্রামের নানুপুর মাদরাসার আয়োজন। এ ছাড়া দেশের আরও কয়েকটি কওমি মাদরাসার অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে। সফর শেষে ২৭ নভেম্বর শুক্রবার ঢাকা ছেড়ে ভারতের দেওবন্দে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।


মাওলানা নাসীরুল্লাহ বলেন, দেওবন্দের মুহতামিমের এই সফর দেশের দ্বীনি অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে ঘিরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা তার বক্তব্য ও দিকনির্দেশনা থেকে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত আগস্টে চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন মুফতি আবুল কাসেম নোমানী। সে সময় রাজধানীর নিউমালিবাগ মাদরাসা, বসুন্ধরা মাদরাসা ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদসহ বিভিন্ন কওমি মাদরাসার আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ ছাড়া ৫ আগস্ট রাজধানীর খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে আয়োজিত একটি ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মুফতি আবুল কাসেম নোমানী বর্তমানে দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামী শিক্ষা, হাদিসচর্চা, দাওয়াহ ও ইসলাহি কার্যক্রমে দীর্ঘদিনের অবদানের জন্য ভারতসহ বিভিন্ন দেশে তিনি পরিচিত। তার আসন্ন বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের কওমি মাদরাসা অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।

মুফতি আবুল কাসেম নোমানী, দারুল উলুম দেওবন্দ, বাংলাদেশ সফর, কওমি মাদরাসা, ইসলামী শিক্ষা, ফরিদাবাদ মাদরাসা, নানুপুর মাদরাসা, নীলা মাদরাসা, আলেম-ওলামা

সময়ের আলো/জোই
  বিষয়:   মুফতি আবুল কাসেম নোমানী  দারুল উলুম দেওবন্দ  বাংলাদেশ সফর  কওমি মাদরাসা  ইসলামী শিক্ষা  ফরিদাবাদ মাদরাসা  নানুপুর মাদরাসা  নীলা মাদরাসা  আলেম-ওলামা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: