প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:০৬ এএম
পুরোনো ছবি রাজধানীর কদমতলীতে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিকেলের পাশে এ ঘটনা ঘটে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পায়।
এসআই হাসান রহমান বলেন, বাসটির চালক ও সহকারী পুলিশকে জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে তারা বাসটি সেখানে পার্কিং করে খাবার খেতে যান। পরে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন।
তবে কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সময়ের আলো/জেডি