মানবাধিকার ও শান্তি-সংক্রান্ত বিষয়ে সংসদীয় ককাস গঠন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করার লক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী মানবাধিকার ও শান্তি সংক্রান্ত

2026-11-03T02:54:19+00:00
2026-11-03T02:54:19+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
জাতীয়
মানবাধিকার ও শান্তি-সংক্রান্ত বিষয়ে সংসদীয় ককাস গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:৫৪ এএম 
জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত
মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করার লক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী মানবাধিকার ও শান্তি সংক্রান্ত বিষয়ে একটি সংসদীয় ককাস গঠন করা হয়েছে। নবগঠিত এই সংসদীয় ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং পৃষ্ঠপোষক  হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 

ককাসের কার্যপরিধি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন ফাহিমা নাসরিন। সদস্যরা হলেন— মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম এবং আন্না মিনজ।


সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সমন্বয় আরও জোরদার করতে ১০ সদস্যের এই বিশেষ ককাস গঠন করা হয়েছে বলে সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   মানবাধিকার  শান্তি-সংক্রান্ত  সংসদীয় ককাস  গঠন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: