ঢাকায় শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ করল সুইডেন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে এ ভিসাসংক্রান্ত কোনো তথ্য, নির্দেশনা বা

2026-11-02T21:25:59+00:00
2026-11-02T21:25:59+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
ঢাকায় শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ করল সুইডেন দূতাবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২৫ পিএম 
ছবি : সংগৃহীত
ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে এ ভিসাসংক্রান্ত কোনো তথ্য, নির্দেশনা বা সহায়তা দেওয়ার এখতিয়ারও আর দূতাবাসটির থাকছে না।

সোমবার (২ নভেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র (ইনভাইটেশন লেটার), আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় এবং এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেতে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংকও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

শেনজেন ভিসা ইউরোপের ২৯টি দেশে স্বল্পমেয়াদে ভ্রমণের অনুমতিপত্র। এ ভিসার মাধ্যমে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন শেনজেনভুক্ত দেশগুলোতে অবস্থান ও ভ্রমণ করা যায়।


বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, শেনজেন ভিসাসংক্রান্ত কোনো ধরনের তথ্য, নির্দেশনা বা সহায়তা দেওয়ার অনুমোদন এখন আর ঢাকার সুইডেন দূতাবাসের নেই।

এ অবস্থায় ভিসা আবেদনকারী ও তাদের স্পন্সরদের এ-সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা প্রয়োজনে দূতাবাসের পরিবর্তে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ঢাকা  শেনজেন  ভিসা  সুইডেন  দূতাবাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: