প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে। দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় ও বিভিন্ন আইনের খসড়া

2026-11-02T19:47:15+00:00
2026-11-02T19:47:15+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক । ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে। দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় ও বিভিন্ন আইনের খসড়া নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নিয়েছেন। দেশের চলমান পরিস্থিতি, সরকারের উন্নয়ন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়গুলো বৈঠকের আলোচনায় স্থান পেয়েছে। এ ছাড়া কয়েকটি আইনের খসড়া ও প্রস্তাব অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) তৃতীয় তলায় অবস্থিত সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকদের সামনে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব।

সময়ের আলো/এসকে
  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  নেতৃত্ব  সচিবালয়  মন্ত্রিসভা  বৈঠক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: