ভূমিসেবায় হয়রানি বন্ধে সমন্বিত ব্যবস্থার সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমিসংক্রান্ত সেবা সহজ, গতিশীল ও স্বচ্ছ করতে সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালুর সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই

2026-11-02T20:40:30+00:00
2026-11-02T20:40:30+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
ভূমিসেবায় হয়রানি বন্ধে সমন্বিত ব্যবস্থার সুপারিশ সংসদীয় কমিটির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম 
ছবি : সংগৃহীত
ভূমিসংক্রান্ত সেবা সহজ, গতিশীল ও স্বচ্ছ করতে সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালুর সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাইজ করার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি। এর মাধ্যমে ত্রুটিমুক্ত, জনবান্ধব ও টেকসই ভূমি প্রশাসন গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন পরিদর্শনকালে এসব সুপারিশ তুলে ধরেন সংসদীয় কমিটির সভাপতি নাসের রহমান।

এ সময় কমিটির সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সুলতানা আহমেদ ও মুহাম্মদুল্লাহ উপস্থিত ছিলেন। পরিদর্শনের শুরুতে ভূমিসংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিটিকে বিস্তারিত জানান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ভূমি অফিস, ভূমি রেজিস্ট্রি অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিস ইলেকট্রনিক পদ্ধতিতে সমন্বিতভাবে কাজ করছে। এর ফলে নাগরিকেরা সহজেই এক জায়গা থেকে ভূমিসংক্রান্ত হালনাগাদ তথ্য ও বিভিন্ন সেবা নিতে পারছেন।

চলমান কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করলেও গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলো আরও দ্রুত ও কার্যকর করার ওপর জোর দিয়েছে সংসদীয় কমিটি। বিশেষ করে খতিয়ান ও রেকর্ড সংশোধন, রেকর্ড হালনাগাদ, ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ, রেকর্ড সার্টিফিকেট মামলা, ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন কর আদায় এবং রেন্ট সার্টিফিকেট মামলার কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি নাসের রহমান বলেন, সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালু করা গেলে সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত হয়রানি পুরোপুরি বন্ধ করা সম্ভব। ভূমি ব্যবস্থাপনায় চলমান অটোমেশন সফটওয়্যারের যথাযথ প্রয়োগের মাধ্যমে সব ভূমি অফিসের কার্যক্রমে গতি ও স্বচ্ছতা নিশ্চিত করার ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন তিনি।


সীমান্তবর্তী এলাকার ভূমিসংক্রান্ত জটিলতা নিরসনেও বিশেষ গুরুত্ব দিয়েছে স্থায়ী কমিটি। আন্তর্জাতিক সীমানা নির্ধারণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ট্রাভার্স ও প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন, সঠিক মানচিত্র তৈরি এবং কিস্তোয়ার সীমানা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত নকশা ও খতিয়ান মুদ্রণের সুপারিশ করেছে কমিটি।

তেজগাঁওয়ের ভূমি ভবন পরিদর্শনকালে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ভূমিসেবা  সমন্বিত ব্যবস্থা  সুপারিশ  সংসদীয় কমিটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: