প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম
২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। ছবি : সংগৃহীত২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এ খসড়া তালিকা অনুমোদন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এ ছুটির তালিকা প্রণয়ন করেছে।
খসড়া তালিকা অনুযায়ী, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবারসহ চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
অন্যদিকে, বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবারসহ তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়েছে।
এ ছাড়া ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিনদিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদ্যাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাব রাখা হয়েছে।
সব মিলিয়ে ২০২৭ সালে ১৫ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়া সাত দিন বাদ দিলে কার্যকর সরকারি ছুটির সংখ্যা দাঁড়াবে ২২ দিন।
সময়ের আলো/কেএইচও