গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে, আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে

2026-11-02T20:24:10+00:00
2026-11-02T20:24:10+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে, আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : সংগৃহীত
গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর তথ্য পাওয়া নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের মিশন যোগাযোগ অব্যাহত রেখেছে।

আমরা আশা করি, শিগগিরই সেখান থেকে কোনো তথ্য জানতে পারব। কাজ চলছে, সময় লাগছে। আশা করছি, সৌদি সরকারের কাছ থেকে দ্রুত কিছু খবর পাব।

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে চুক্তি করা হবে, নাকি বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করেছেন।

ওই কমিটিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও অর্থ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও প্রতিনিধিত্ব রয়েছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা চলছে। আনুষ্ঠানিক আলোচনাটি ফলপ্রসূ হবে বলে আশা করছে বাংলাদেশ।


শামা ওবায়েদ বলেন, যে চুক্তিটি এ বছর মেয়াদোত্তীর্ণ হচ্ছে, সেটি আবার নবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি এবং আশা রাখি। আশা করছি, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে।

চুক্তি নবায়ন নাকি নতুন কোনো কাঠামোয় আলোচনা হবে, এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের ন্যায্য দাবি এবং দেশের মানুষের পানির প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে। পানিসংকটের সমাধানে ভবিষ্যতের জন্য সবচেয়ে উপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও মানুষের পানির চাহিদা বিবেচনায় রেখেই ভারতের সঙ্গে আলোচনায় এগোবে সরকার।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   গঙ্গা চুক্তি  ভারত  পররাষ্ট্র প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: