সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লেজিসলেটিভ ও

2026-11-02T20:59:49+00:00
2026-11-02T20:59:49+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
দেশে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার ২৬তম বৈঠকে আইনটির খসড়া অনুমোদন করা হয়। বিদ্যুৎ বিভাগ এ আইনের প্রস্তাবক।

এক ব্রিফিংয়ে জানানো হয়, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করতে ইতোমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। 


তবে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের দফা (১) অনুযায়ী জারি করা অধ্যাদেশটি একই অনুচ্ছেদের দফা (২)-এর বিধান অনুসারে পরবর্তী সময়ে অনুষ্ঠেয় জাতীয় সংসদের প্রথম বৈঠকে উপস্থাপন করতে হবে।

এ কারণে অধ্যাদেশটিকে সংসদের মাধ্যমে আইনে পরিণত করার লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সৌরবিদ্যুৎ স্থাপন  নতুন আইন  মন্ত্রিসভা  অনুমোদন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: