কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের প্রাক-সিএইচওজিএম (প্রি-সিএইচওজিএম) বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।সোমবার (২

2026-11-03T11:09:19+00:00
2026-11-03T11:09:19+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
জাতীয়
কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:০৯ এএম 
ছবি : সংগৃহীত
অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের প্রাক-সিএইচওজিএম (প্রি-সিএইচওজিএম) বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২ নভেম্বর) দেশটির রাজধানী সেন্ট জনসের আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানেরা অংশ নেন।


বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন সংস্থা ও ফোরামের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। এ সময় ভবিষ্যৎ করণীয় নির্ধারণে প্রয়োজনীয় দিকনির্দেশনাও তুলে ধরা হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   কমনওয়েলথ  পররাষ্ট্রমন্ত্রী  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: