প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:২৯ এএম আপডেট: ০৩.১১.২০২৬ ১১:৩৫ এএম
ছবি : সংগৃহীত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আজও রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে মিরপুর ১১ নম্বরের মেট্রো স্টেশন শিডিউল বিপর্যয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এসময় শ্রমিকরাও পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
এদিকে মেট্রোরেল প্যাসেঞ্জার কমিটির পক্ষ থেকে জানানো হয়, মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকলেও কিছুটা শিডিউল বিপর্যয় ঘটেছে।
এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট স্টেশন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করে শিডিউল জেনতে অথবা হেল্পলাইন নম্বরে ১৬১৪৫ যোগাযোগের অনুরোধ জানানো হয়।
সময়ের আলো/টিকে