সুনামগঞ্জে নৌকা ডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ২

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় নৌকা ডুবির ঘটনয় ২ জনের মরদেহ উদ্ধার করা

2026-08-01T20:11:24+00:00
2026-08-01T20:11:24+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সুনামগঞ্জে নৌকা ডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ২
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:১১ পিএম 
সুনামগঞ্জের মইয়ার হাওর। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় নৌকা ডুবির ঘটনয় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

শনিবার (০১ আগস্ট)  বিকালে ২ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।  

নিহতরা হলেন, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত অনিল দেব নাথের  ছেলে অরুণ দেবনাথ ও একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫)।

ঘটনায় নিখোঁজ রয়েছেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩০) মৃত অনিল দেব নাথের  ছেলে অধীর দেবনাথ (৩৫)।


জানা যায়, শুক্রবার গভীর রাতে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন সনাতন ধর্মাবলম্বী নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। 

কীর্তন শেষে রাত সাড়ে ৩টার সময় বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে তাদের নৌকাটি ডুবে যায়৷ নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও  চার জন নিখোঁজ হন। পরে পুলিশ ও ফায়ারসার্ভিসের একটি টিম ইতিমধ্যে দুই জনের মৃত দেহ উদ্ধার করলেও এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।  

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মইয়ার হাওরে নৌকা ডুবিতে চার জন নিখোঁজ হলেও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   সুনামগঞ্জ  নৌকা ডুবি  মৃত্যু  নিখোঁজ  জগন্নাথপুর  মইয়ার হাওর  হাওর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: