চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে

আইন-আদালত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ফটিকছড়ির জামান হত্যা ও অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তার ৪

2026-08-02T15:02:30+00:00
2026-08-02T15:02:30+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:০২ পিএম 
ডেভিড ইমন। সংগৃহীত ছবি
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ফটিকছড়ির জামান হত্যা ও অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তার ৪ সহযোগীকে অস্ত্র মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রোববার (২ আগস্ট) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মুন্তাসিম বিল্লাহ এ আদেশ দেন। 

সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ডেভিড ইমনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করে পুলিশ। ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে। 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার জানান, ফটিকছড়ি থানায় দায়ের করা একটি হত্যা ও একটি অস্ত্র মামলায় ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত উভয় মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


উল্লেখ্য, গত বুধবার সকালে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত এলাকা থেকে ইমন ও তার সহযোগীদের গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বর্তমানে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।

সময়ের আলো/জেডি  
  বিষয়:   চট্টগ্রাম  শীর্ষ সন্ত্রাসী  ডেভিড ইমন  রিমান্ড 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: