বাংলাদেশের গ্রুপে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান

ক্রীড়া ডেস্ক

খেলা

দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়েছে। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক

2026-08-02T18:22:20+00:00
2026-08-02T18:22:20+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬
বাংলাদেশের গ্রুপে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:২২ পিএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়েছে। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ড্রয়ের মাধ্যমে টুর্নামেন্টের চূড়ান্ত প্রস্তুতি শুরু হলো।

সাফ অর্ডিনারি কংগ্রেস ২০২৬-এর পর আয়োজিত এই অনুষ্ঠানে সাফ, ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সাফের সাতটি সদস্য দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি, কর্মকর্তা এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।

ড্র পরিচালনা করেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, ভুটান ফুটবল ফেডারেশনের সভাপতি দাশো উগেন সেচুপ এবং টুর্নামেন্টের টাইটেল স্পনসর টেকনো মোবাইল বাংলাদেশের প্রতিনিধি ও আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক।

ড্রয়ের ফল অনুযায়ী, স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। তবে নেপালের অংশগ্রহণ ফিফার অনুমোদনের ওপর নির্ভর করছে।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। ড্র সম্পন্ন হওয়ার পর অংশগ্রহণকারী দলগুলো এখন টুর্নামেন্টের চূড়ান্ত প্রস্তুতিতে মনোযোগ দেবে।

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পনসর টেকনোর পক্ষ থেকে আই স্মার্ট ইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ড্র অনুষ্ঠান টুর্নামেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। গ্রুপ চূড়ান্ত হওয়ায় দলগুলো এখন নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিতে পারবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের মধ্যেও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

তিনি বলেন, টেকনো এমন একটি প্ল্যাটফর্ম তৈরিতে সাফকে সহযোগিতা করতে পেরে গর্বিত, যা ফুটবলের বিকাশে ভূমিকা রাখবে এবং আঞ্চলিক বন্ধন আরও শক্তিশালী করবে।

গ্রুপ পর্বের দল নির্ধারণের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবল মহাযজ্ঞের প্রস্তুতি আরও গতি পেল। টুর্নামেন্ট ঘিরে এখন থেকেই বাড়ছে সমর্থক ও ফুটবলপ্রেমীদের আগ্রহ।

সময়ের আলো/এমকে
  বিষয়:   সাফ চ্যাম্পিয়নশিপ  টেকনো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: