জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত এ শর্তে জামিন দিয়েছেন যে,

2026-08-02T21:43:38+00:00
2026-08-02T21:46:17+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রী
জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:৪৩ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৯:৪৬ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত এ শর্তে জামিন দিয়েছেন যে, তিনি দেশটি ছেড়ে যেতে পারবেন না।

রোববার (২ জুলাই) রাজশাহীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জেনেছি, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত না ছাড়ার শর্তে জামিন দেওয়া হয়েছে। তবে জামিনের পূর্ণাঙ্গ শর্তগুলো এখনো জানা যায়নি। শর্তগুলো উল্লেখ থাকা আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।


তিনি বলেন, সরকার এর আগে সংযুক্ত আরব আমিরাতে একটি ল ফার্ম নিয়োগ দিয়ে বেনজীরের জামিন বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল।  

বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজীরকে জামিন দেন।

বাংলাদেশের অনুরোধে জারি করা ইন্টারপোলের রেড নোটিশের পর গত জুনে দুবাইয়ে গ্রেফতার হন বেনজীর। 



সময়ের আলো/ইউএমএইচ
 

  বিষয়:   সালাহউদ্দিন আহমদ  বেনজীর  জামিন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: