নিখোঁজের ৯ দিন পর ফুলবাড়িয়ায় পুকুরে মিলল কাস্টমস সিপাহির খণ্ডিত মরদেহ

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ৯ দিন পর আবু রায়হান তালুকদার (৪০) নামে কাস্টমস সিপাহির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২ আগস্ট)

2026-08-03T11:56:30+00:00
2026-08-03T11:58:05+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৯ দিন পর ফুলবাড়িয়ায় পুকুরে মিলল কাস্টমস সিপাহির খণ্ডিত মরদেহ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:৫৬ এএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ১১:৫৮ এএম
আবু রায়হান তালুকদার। ফাইল ছবি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ৯ দিন পর আবু রায়হান তালুকদার (৪০) নামে কাস্টমস সিপাহির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামের পরিত্যক্ত একটি পুকুর থেকে ৪টি প্লাস্টিকের ব্যাগ ভর্তি অবস্থায় তার শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। রায়হান তালুকদার সোয়াইতপুর গ্রামের বাসিন্দা এবং ঢাকার কমলাপুর কাস্টমস হাউসে ‘সিপাহি’ পদে কর্মরত ছিলেন।


পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৩ জুলাই বৃদ্ধ মাকে দেখার জন্য ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন রায়হান। পরদিন সকালে ঢাকায় ফেরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং নিখোঁজ হন তিনি। গত ২৭ জুলাই রাতে তার বড় ভাই নুরুল ইসলাম ফুলবাড়িয়া থানায় জিডি করেন। জিডি করার পর থেকেই পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে এবং মাঠপর্যায়ে অনুসন্ধানে নামে।

অনুসন্ধানের প্রয়োজনে রোববার বিকেলে ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান একদল পুলিশ নিয়ে সোয়াইতপুর গ্রামে আবু রায়হানের বাড়িতে যান। পুলিশ সদস্যরা পুরো বাড়ি তল্লাশি চালান। তল্লাশি শেষে পুলিশ দল যখন ফিরে যাচ্ছিল, ঠিক তখন স্থানীয় কয়েকজন বাসিন্দা পুলিশকে জানায় যে, বাড়ির পেছনে একটি পুকুরে কয়েকটি ট্রাভেল ব্যাগ ভাসছে এবং সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে পুলিশ পুকুর থেকে ভাসমান ৪টি ব্যাগ তুলে দেখেন, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নৃশংসভাবে কেটে আলাদা করে রাখা হয়েছে। এরপর স্বজন ও পরিবারের সদস্যরা খণ্ডিত ও গলিত দেহটি কাস্টমস সিপাহি আবু রায়হানের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকারকে খোঁজ করা হচ্ছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   নিখোঁজ  ফুলবাড়িয়া  পুকুর  কাস্টমস সিপাহি  খণ্ডিত  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: