৫ আগস্ট ছুটি কাটাতে পারবেন না যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সরকারি ছুটি। গত বছর থেকে সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে এই দিনটি। সরকারি ছুটি

2026-08-03T13:49:39+00:00
2026-08-03T13:49:39+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
জাতীয়
৫ আগস্ট ছুটি কাটাতে পারবেন না যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সরকারি ছুটি। গত বছর থেকে সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে এই দিনটি। সরকারি ছুটি থাকলেও সবাই পাচ্ছেন না অবকাশের সুযোগ। জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ৫ আগস্ট বুধবার হওয়ায় পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা ৪ দিনের ছুটি কাটানোরও সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের। যদিও এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।

হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি সরকারি সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বের প্রয়োজনে কর্মস্থলে থাকতে হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি রোস্টার অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন।


এদিকে গত বছরও ৫ আগস্ট ছুটি ছিল পোশাক কারখানায়। সে সময় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওই দিন শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বছর এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিজিএমইএ।

সময়ের আলো/আআ


  বিষয়:   ছুটি  কর্মকর্তা  সরকার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: