ঢাকা উত্তরে আইনশৃঙ্খলা সমন্বয় কাউন্সিলের নেতৃত্বে ওমর সাদাত ও শামসুল আরেফিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপদ নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কাউন্সিল (এলওসিসি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী

2026-08-03T05:46:23+00:00
2026-08-03T05:46:23+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকা উত্তরে আইনশৃঙ্খলা সমন্বয় কাউন্সিলের নেতৃত্বে ওমর সাদাত ও শামসুল আরেফিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:৪৬ এএম 
ছবি : সংগৃহীত
আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপদ নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কাউন্সিল (এলওসিসি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ব্যারিস্টার ওমর সাদাত সভাপতি এবং শামসুল আরেফিন মহাসচিব নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) গুলশান থানার এলওসিসি কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোখলেস ইসলাম এবং রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম।

ডিএনসিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটি এবং গুলশান ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে পরিচালিত এ প্ল্যাটফর্মটি দীর্ঘদিন ধরে এলাকার আইনশৃঙ্খলা উন্নয়ন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এলওসিসি গুলশান থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পুলিশ, সিটি করপোরেশন, স্থানীয় সোসাইটিগুলো এবং বাসিন্দাদের সমন্বিত উদ্যোগে এলাকাটিকে দেশের অন্যতম নিরাপদ ও সুশৃঙ্খল অঞ্চলে পরিণত করা সম্ভব হয়েছে।

বক্তারা আরও বলেন, আধুনিক সিসিটিভি নজরদারি ব্যবস্থা, কার্যকর কমিউনিটি পুলিশিং এবং অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের মাধ্যমে গুলশানকে ‘জিরো ক্রাইম’ মডেল এলাকায় রূপ দেওয়ার প্রচেষ্টায় এলওসিসির ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়।

সময়ের আলো/এসএকে

  বিষয়:   ঢাকা উত্তর  আইনশৃঙ্খলা  কাউন্সিল  নেতৃত্ব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: