জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

ঢাবি প্রতিনিধি

রাজনীতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ, আবাসন সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনে ইনকিলাব মঞ্চ, জকসু, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও বামপন্থী

2026-08-04T20:56:16+00:00
2026-08-04T20:56:25+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৫৬ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৮:৫৬ পিএম
ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। ছবি : সময়ের আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ, আবাসন সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনে ইনকিলাব মঞ্চ, জকসু, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও বামপন্থী ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলে না’সহ বিভিন্ন স্লোগান দেন।


সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আমাদের চোখের প্রতি এক ধরনের আক্রোশ দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের চোখে সরাসরি আঘাত করে অন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। জুলাইয়ে আমাদের শত শত ভাইকে আহত ও অন্ধ করেও আন্দোলনের দাবানল থামানো যায়নি। তাই জুলাইবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে সেই দাবানল আবারও থামানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘যেসব ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা আহত হয়েছেন, তাদের চিকিৎসার বিষয়ে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘জুলাইকে কীভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথপ্রদর্শক ও রোডম্যাপ হিসেবে ব্যবহার করা যায়, সে বিষয়ে চিন্তা করে একটি নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ নিতে হবে।’


সময়ের আলো/এমকে
  বিষয়:   জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ছাত্রদল  ইনকিলাব মঞ্চ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: