ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৮

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

2026-08-05T12:04:07+00:00
2026-08-05T12:04:07+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
জাতীয়
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:০৪ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়জুড়ে বিভিন্ন অপরাধে মোট ৬৫টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির ৮টি অপরাধ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে মিরপুর এলাকায়। 

বুধবার (৫ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪২ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৭ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৩০ জন এবং উত্তরা বিভাগ ৪০ জনকে গ্রেফতার করে। একই সময়ে তাদের বিরুদ্ধে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অপরাধমূলক নানা সরঞ্জাম ও মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১টি সুইচ গিয়ার, ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, ৪,৪৩৯ পিস ইয়াবা এবং ১ কেজি ১১০ গ্রাম গাঁজা। 


এছাড়াও অভিযানে ৩টি ওয়াকিটকি, ১টি হাইয়েস মাইক্রোবাস, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, নগদ ২৪ হাজার ৮৫০ টাকা এবং ২ জন ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঢাকা  ২৪ ঘণ্টা  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: