রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু, ইসিতে পাঠানো হলো ভোটার তালিকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬

2026-08-06T13:22:55+00:00
2026-08-06T13:22:55+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু, ইসিতে পাঠানো হলো ভোটার তালিকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:২২ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) তালিকাটি কমিশনের কাছে হস্তান্তর করা হয়।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় নির্বাচন কমিশনকে। এ লক্ষ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার পর নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।

রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরা গোপন ব্যালটে ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এদিকে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আইন ও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

সময়ের আলো/এসএক
  বিষয়:   রাষ্ট্রপতি  নির্বাচন  ভোটার তালিকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: