১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং আগামী ১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে জোরদার করেছে জেলা প্রশাসন। এই সময়কালে আইনশৃঙ্খলা

2026-08-05T11:53:10+00:00
2026-08-05T11:53:49+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:৫৩ এএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ১১:৫৩ এএম
সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং আগামী ১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে জোরদার করেছে জেলা প্রশাসন। এই সময়কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি কাজ করছে।  

বুধবার (৫ আগস্ট) গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসক গণমাধ্যমকে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ সুপার জানান, গোপালগঞ্জকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ জেলা হিসেবে বিবেচনা করে আগেভাগেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।


জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, জেলার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার পাশাপাশি আগামী ১৫ আগস্ট পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে, যারা নিয়মিত দায়িত্ব পালন অব্যাহত রাখবে। জনগণের জানমাল রক্ষা ও শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সময়ের আলো/জেডি  
  বিষয়:   ১৫ আগস্ট  গোপালগঞ্জ  মোতায়েন  ৫ প্লাটুন  বিজিবি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: