গ্রেফতার এড়াতে পালানোর চেষ্টা, সিদ্ধেশ্বরীর আটতলা ভবন থেকে পড়ে আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আটতলা ভবন থেকে নিচে পরে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন।বুধবার

2026-08-06T14:38:19+00:00
2026-08-06T14:39:05+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
জাতীয়
গ্রেফতার এড়াতে পালানোর চেষ্টা, সিদ্ধেশ্বরীর আটতলা ভবন থেকে পড়ে আসামি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:৩৮ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আটতলা ভবন থেকে নিচে পরে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন।

বুধবার (৫ আগস্ট) দিবাগত ১টার দিকে সিদ্ধেশ্বরী র‍্যাংগস গার্ডেন প্যালেস নামে বাসায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় রমনা থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৩টার দিকে মৃত ঘোষনা করেন। 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  নজরুল ইসলাম গাজীপুর সিটিকর্পোরেশনের হিসাব রক্ষক ছিলেন।  সিদ্ধেশ্বরী তার নিজের বাসা। গাজীপুর জেলা দাযরা জজকোর্ট থেকে তার নামে ওয়ারেন্টের কাগজ আসে। সেই ভিত্তিতে রমনা থানা পুলিশ গতরাতে তার বাসায় যায়।

তিনি আরও জানান, পুলিশ বাসায় যাওয়ায় পর নজরুল ইসলাম টের পেয়ে আটতলার ছোট পকেট গেট দিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে অনেক নিষেধ করা সত্বেও তিনি পালাতে গিয়ে নিচে পরে যান। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  গ্রেফতার  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: