১৭ লক্ষ টাকার গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের কাহারোল থানা পুলিশ এক অভিযান চালিয়ে আনুমানিক ১৭ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক

2026-08-05T22:35:17+00:00
2026-08-05T22:35:17+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
১৭ লক্ষ টাকার গাঁজাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:৩৫ পিএম 
১৭ লক্ষ টাকার গাঁজাসহ আটক ২
দিনাজপুরের কাহারোল থানা পুলিশ এক অভিযান চালিয়ে আনুমানিক ১৭ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছেন। এ ব্যাপারে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি)। 

বুধবার (৫ আগস্ট) দুপুরে আটককৃতদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। 

আটককৃতরা হলেন,উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়নূরপুর গ্রামের মনমত চন্দ্র রায়ের ছেলে শ্রী রঞ্জন চন্দ্র রায় (২৮) ও চিরির বন্দর উপজেলার রানারপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে মো.শফিকুল ইসলাম (৫২)। 

ওসি মো. সেলিমুর রহমান সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান ও একদল পুলিশ ফোর্সসহ গেল ৪ আগস্ট রাত আনুমানিক পৌনে ৪ টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের (ঠাকুরগাঁও-দিনাজপুর) মহাসড়কের ১১ মাইল এলাকার তোফাজ্জল হোসেনের দোকানের সামনে ১টি পিক-আপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত ৮৮ কেজি গাঁজার আনুমানিক ১৭ লক্ষ ৬০ হাজার টাকা।

সময়ের আলো/আতা
  বিষয়:   গাঁজা  আটক  দিনাজপুর  কাহারোল  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: