কোটা নয় জুলাই আন্দোলন ছিল স্বৈরাচারের পতনের জন্য : শামা ওবায়েদ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

রাজনীতি

কোটার দাবিতে নয় জুলাই আন্দোলন ছিল স্বৈরাচারের পতনের জন্য বলে মন্তব্য করেছেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (৫ আগস্ট) বিকেলে

2026-08-05T23:24:18+00:00
2026-08-05T23:24:18+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
কোটা নয় জুলাই আন্দোলন ছিল স্বৈরাচারের পতনের জন্য : শামা ওবায়েদ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:২৪ পিএম 
ফরিদপুর নগরকান্দা উপজেলায় এক জনসভায় বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি : সময়ের আলো
কোটার দাবিতে নয় জুলাই আন্দোলন ছিল স্বৈরাচারের পতনের জন্য বলে মন্তব্য করেছেনে পররাষ্ট্র  প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (৫ আগস্ট) বিকেলে ফরিদপুর নগরকান্দা উপজেলায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাইয়ের যোদ্ধারা কোটার দাবিতে আন্দোলনে নামেননি। তারা ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেই রাজপথে নেমেছিলেন। এই বিজয় কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত বিজয়।

তিনি আরও বলেন, একটি দলের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ক্ষমতায় আসা নিয়ে নানা বক্তব্য দিচ্ছেন। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে কাজ করছেন। দেশের মানুষ এখন বিভাজন নয়, উন্নয়ন ও স্থিতিশীলতা চায়।


উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

এ সময় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, মহিলা দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   নগরকান্দা  ফরিদপুর  কোটা  জুলাই  আন্দোলন  স্বৈরাচার  শামা ওবায়েদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: