দেশে নতুন হেলমেট বাহিনীর আগমন হয়েছে : আরিফুর রহমান

ঝালকাঠি প্রতিনিধি

রাজনীতি

দুই বছর আগে দেশ থেকে হেলমেট বাহিনীকে তাড়িয়ে দেওয়ার পরে এখন নতুন হেলমেট বাহিনীর আগমন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়

2026-08-05T21:33:56+00:00
2026-08-05T21:33:56+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
রাজনীতি
দেশে নতুন হেলমেট বাহিনীর আগমন হয়েছে : আরিফুর রহমান
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:৩৩ পিএম 
ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে আয়োজিত ১১ দলীয় সমাবেশে এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন। ছবি : সময়ের আলো
দুই বছর আগে দেশ থেকে হেলমেট বাহিনীকে তাড়িয়ে দেওয়ার পরে এখন নতুন হেলমেট বাহিনীর আগমন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।

বুধবার (৫ আগস্ট) বিকেল ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায়  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত ১১ দলীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দুই বছর আগে আমরা এদেশ থেকে হেলমেট বাহিনীকে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু গতকাল নতুন হেলমেট বাহিনীর আগমন হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যখন শেখ হাসিনা নানা ধরনের কটূক্তি করতেন, তখন এই নব্য হেলমেট বাহিনী ধানক্ষেতে দৌড়াতো। তাদের কোনো সাহস ছিল না। খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর বিরুদ্ধেও তারা কার্যকর কোনো প্রতিবাদ করেনি।

তিনি আরও বলেন, আজ দুই বছর পর আমরা দেখছি, তাদের শরীরে যেন অন্যরকম শক্তি ভর করেছে। তারা মানুষের চোখ তুলে নেয়, হাসপাতালেও হামলা চালায়। পৃথিবীতে হাসপাতালের ওপর হামলার ঘটনা আমরা ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় দেখেছি। এখন দেশের নব্য হেলমেট বাহিনীর মধ্যেও সেই প্রবণতা দেখা যাচ্ছে।


আমরা চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে দেশের জনগণ একদিন শেখ হাসিনার মতো আন্দোলনের মাধ্যমে বিদায় করুক। সারা দেশে চাঁদাবাজি ও কমিশন বাণিজ্য চলছে। শেখ হাসিনার আমলে যেখানে দুই নম্বর ইট দিয়ে রাস্তা নির্মাণ হতো, এখন সেখানে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা হেমায়েত উদ্দীন, উপজেলা আমির মাওলানা কবির হোসেন, শুক্তাগড় ইউনিয়ন আমির আব্দুল আলীম, গালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিলন গাজী, এনসিপির উপজেলা আহ্বায়ক শাকিল আহমেদ এবং আহত জুলাই যোদ্ধা মিজানুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতারা।

সময়ের আলো/আতা


  বিষয়:   হেলমেট বাহিনী  এনসিপি  ঝালকাঠি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: