বিতর্কিত সিদ্ধান্তে ভুল স্বীকার, ক্ষমা চাইলেন ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির উদ্যোগসহ সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি

2026-08-06T14:28:22+00:00
2026-08-06T14:28:22+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
খেলা
বিতর্কিত সিদ্ধান্তে ভুল স্বীকার, ক্ষমা চাইলেন ইনফান্তিনো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:২৮ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির উদ্যোগসহ সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফিফার জরুরি বৈঠক শেষে ২১১টি সদস্য সংস্থার কাছে পাঠানো এক চিঠিতে এই অবস্থান তুলে ধরা হয়।

স্প্যানিশ দৈনিক এস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনা, বিভ্রান্তি দূর করা এবং সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতেই এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের শুরুতে সফলভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা প্রশাসনের প্রশংসাও করা হয়।

চিঠিতে জানানো হয়, ফিফার সাধারণ সম্পাদক ও বোর্ডের সদস্যরা বৈঠকে সভাপতি ইনফান্তিনোর প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তাদের ভাষ্য, ২১১টি সদস্য সংস্থার ভোটে নির্বাচিত একমাত্র প্রতিনিধি হিসেবে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আস্থা রয়েছে। একই সঙ্গে ইনফান্তিনোও তার ভিশন বাস্তবায়নে ফিফা প্রশাসনের ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

রাবাত বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে ফিফা জানায়, গৃহীত পদক্ষেপগুলো সংস্থার সুশাসন আরও শক্তিশালী করবে এবং সদস্যদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে। পাশাপাশি বিশ্ব ফুটবলের উন্নয়ন, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে ভবিষ্যতের বড় আয়োজন ও চ্যালেঞ্জ মোকাবিলার ভিত্তি আরও মজবুত হবে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রকল্প নিয়ে নিজেদের ভুল স্বীকার করেছে ফিফা। চিঠিতে বলা হয়, নতুন প্রকল্প প্রস্তাব তৈরির ক্ষেত্রে কিছু ত্রুটি ছিল এবং ফিফা কাউন্সিল ও সদস্য সংস্থাগুলোকে প্রক্রিয়া থেকে দূরে রাখার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রেও ভুল হয়েছে বলে স্বীকার করেছে সংস্থাটি।

চিঠিতে বলা হয়, ‘এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

একই সঙ্গে কড়া বার্তাও দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, যেহেতু বিতর্কিত প্রস্তাবটি ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে, তাই ফিফার ভাবমূর্তি, সুশাসন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার বিরুদ্ধে কোনো ধরনের আঘাত বা অপপ্রচার মেনে নেওয়া হবে না। সংস্থার সুনাম রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বিতর্কিত সিদ্ধান্ত  ভুল স্বীকার  ইনফান্তিনো  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: