অনুশ্রী পেল হারমোনিয়াম, স্বপ্নপূরণ হলো নিরাপত্তাকর্মী রাকিবেরও

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায় এবং রাজধানীর নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিবের।বৃহস্পতিবার (৬

2026-08-06T17:21:10+00:00
2026-08-06T17:21:10+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
অনুশ্রী পেল হারমোনিয়াম, স্বপ্নপূরণ হলো নিরাপত্তাকর্মী রাকিবেরও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম 
প্রধানমন্ত্রী ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়কে একটি হারমোনিয়াম উপহার দেন। ছবি : সময়ের আলো
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায় এবং রাজধানীর নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিবের। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথকভাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

রংপুরের গঙ্গাচড়ার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করেন। 

১৫ জুলাই পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি একটি হারমোনিয়াম এবং তার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন। চিঠিটি পড়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী অনুশ্রীর সংগীতচর্চার খোঁজখবর নেন, নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন এবং তাকে একটি হারমোনিয়াম উপহার দেন। এ সময় অনুশ্রী একটি দেশাত্মবোধক গানও পরিবেশন করে। 


আবেগঘন প্রতিক্রিয়ায় সে জানায়, কখনো ভাবেনি তার লেখা চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে কিংবা এমনভাবে তার স্বপ্ন পূরণ হবে।

একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় কর্মরত নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর একটি ভিডিও প্রধানমন্ত্রীর নজরে এলে সাক্ষাতের ব্যবস্থা করা হয়।

সাক্ষাতে রাকিব জানান, ছোটবেলা থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল তার। পাশাপাশি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের জনদাবির বিষয়টিও তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।


সময়ের আলো/এমকে


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: