অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সরকারি অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান করায় এক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

2026-08-06T21:20:57+00:00
2026-08-06T21:20:57+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
জাতীয়
অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:২০ পিএম 
সরকারি অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান করার সময় হাতানাতে ধরেছেন স্বাস্থ্য মন্ত্রী। সংগৃহীত ছবি
সরকারি অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান করায় এক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবাদানরত অবস্থায় ওই চিকিৎসককে হাতেনাতে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তাকে তাৎক্ষনিক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী। 

অভিযুক্ত চিকিৎসক ডা. মঈনুল হাসান চিশতী নরসিংদী বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট পদে কর্মরত আছেন। 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি চাকরি থেকে অব্যাহতির ভুয়া কাগজ দেখিয়ে পপুলারে চেম্বার শুরু করেন ডা. মইনুল। সরকারি অফিস চলাকালীন প্রাইভেট ক্লিনিকে প্রাকটিসের নিয়ম না থাকলেও দীর্ঘদিন যাবৎ তিনি এই অনিয়ম করে আসছিলেন।  

অভিযানকালে মন্ত্রী তাকে সেবারত অবস্থায় পান। এই অনৈতিক কার্যক্রমের দায়ে শাস্তি নিশ্চিতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেন মন্ত্রী।


স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একাধিকবার এই ডাক্তারকে শোকজ করেছে, কিন্তু ইনি এসব কিছু পরোয়া করেননি। ওখান থেকে এই প্রাইভেট হাসপাতালে এসে নিয়মিত প্র্যাক্টিস করেন। এই ডাক্তার সরকারি হাসপাতালের একটি ফেইক রেজিগনেশন লেটার দিয়ে এখানে কাজ করেন। আর পপুলার এই হাসপাতালও তার রেজিগনেশন একসেপ্ট হয়েছে কি না সেটি যাচাই না করেই তাকে কাজের সুযোগ দিয়েছে, তাই হাসপাতালেরও শাস্তি হবে।

মন্ত্রী বলেন, ওই ডাক্তার অনৈতিক কাজ করেছে, আর সেটায় সহযোগিতা করছে এই হাসপাতাল। 


সময়ের আলো/ইউএমএইচ




  



  বিষয়:   প্রাইভেট চেম্বার  চিকিৎসক  বরখাস্ত  স্বাস্থ্যমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: