ইনফান্তিনো প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন : লিস ক্লাভেনেস

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর আর আস্থা নেই উল্লেখ করে অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি লিস

2026-08-07T17:18:05+00:00
2026-08-07T18:30:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ইনফান্তিনো প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন : লিস ক্লাভেনেস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:১৮ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ৬:৩০ পিএম
প্রথম ফেডারেশন হিসেবে ফিফা সভাপতির সরাসরি পদত্যাগ দাবি নরওয়ের । ছবি : সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর আর আস্থা নেই উল্লেখ করে অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি লিস ক্লাভেনেস। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার দায়িত্ব পালনে তিনি প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেন লিস ক্লাভেনেস।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের মাসিক বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্লাভেনেস এই দাবি জানান।

তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে বিশ্ব ফুটবল সংস্থাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে প্রাতিষ্ঠানিক বিশ্বাস বা আস্থার প্রয়োজন, তা জিয়ান্নি ইনফান্তিনোর নেই। এই অবস্থান থেকে তার ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক ফুটবলের পারস্পরিক সহযোগিতা বর্তমানে মারাত্মক সংকটে রয়েছে। সংকট উত্তরণে বিশ্ব ফুটবলকে ঐক্যবদ্ধ করতে হলে এখনই ফিফা সভাপতির পদত্যাগ করা উচিত।"


ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির একটি বিতর্কিত প্রস্তাবকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে নরওয়েজীয় ফুটবল প্রধানের এই বক্তব্য সামনে এলো। নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন আশা করছে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার (UEFA) অন্যান্য সদস্য দেশগুলোও ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে তাদের সমর্থন জানাবে।

উয়েফার অন্যান্য দেশের সমর্থন প্রসঙ্গে ৪৫ বছর বয়সি পেশায় আইনজীবী ক্লাভেনেস বলেন, "উয়েফা বোর্ডের পক্ষ থেকে এই কৌশল গ্রহণ করা হয় কি না এবং কোন কোন দেশ এতে যোগ দেয়, তা সময়ই বলে দেবে। আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আপাতত আমরা উয়েফা বোর্ডের কোনো জরুরি বৈঠকের আবেদন করছি না, তবে ফিফার সঙ্গে সরাসরি আলোচনায় তার পদত্যাগের দাবি তুলে ধরব।"

উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফিফার নানা সিদ্ধান্তের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজক নির্বাচনের প্রক্রিয়া, ট্রাম্পকে দেওয়া ফিফার শান্তি পুরস্কার এবং অনিয়মের বিভিন্ন অভিযোগ।

সময়ের আলো/টিকে/
  বিষয়:   প্রথম ফেডারেশন  ফিফা সভাপতি  পদত্যাগ  নরওয়ে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: