৬ কোটি ইউরোয় বার্সেলোনায় যোগ দিচ্ছেন রদ্রি, কিন্তু কেন?

ক্রীড়া ডেস্ক

খেলা

চলতি ট্রান্সফার উইন্ডোর শুরু থেকে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জোর গুঞ্জন থাকলেও শেষ মুহূর্তে এসে বড় ধরনের মোড়

2026-08-07T21:55:58+00:00
2026-08-07T21:59:23+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
৬ কোটি ইউরোয় বার্সেলোনায় যোগ দিচ্ছেন রদ্রি, কিন্তু কেন?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:৫৫ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ৯:৫৯ পিএম
রদ্রি । ছবি : সংগৃহীত
চলতি ট্রান্সফার উইন্ডোর শুরু থেকে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জোর গুঞ্জন থাকলেও শেষ মুহূর্তে এসে বড় ধরনের মোড় নিয়েছে আন্তর্জাতিক ফুটবল দলবদল। স্প্যানিশ প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যম ‘এএস’-এর বরাত দিয়ে জানা গেছে, ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় পাড়ি জমাতে যাচ্ছেন তারকা স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বল’ জয়ী এই তারকাকে ন্যু ক্যাম্পে আনতে বার্সেলোনার খরচ হতে পারে প্রায় ৬ কোটি ইউরো। সবকিছু ঠিক থাকলে কাতালান ক্লাবটির সঙ্গে চার বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি।

লস ব্লাঙ্কোসদের সুনির্দিষ্ট প্রস্তাব উপেক্ষা করে বার্সেলোনাকে বেছে নেওয়ার পেছনে প্রধান তিনটি কারণ রিয়াল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছেন রদ্রি নিজেই।

প্রথমত, বার্সেলোনার ঐতিহ্যগত ফুটবল দর্শনের প্রতি তার গভীর আকর্ষণ। বল দখলে রাখা, ছোট পাসের সমন্বয়ে আক্রমণ তৈরি ও পজিশনাল ফুটবলের যেই রূপরেখা, তার সঙ্গে রদ্রির খেলার ধরণ চমৎকারভাবে মানিয়ে যায়। বিশেষ করে বর্তমান কোচ হ্যান্সি ফ্লিকের গতিশীল ও আক্রমণাত্মক কৌশলে প্রতিপক্ষের পাল্টা আক্রমণ সামলে দলকে ভারসাম্য দেওয়ার জন্য রদ্রিকেই আদর্শ ভাবা হচ্ছে।


দ্বিতীয়ত, রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সাফল্য ও একাধিক বিশ্বসেরা তারকা দলটিতে থাকা সত্ত্বেও তাদের সুনির্দিষ্ট খেলার ধরণ বা দলগত পরিচয়ের অভাব নিয়ে আলোচনা রয়েছে। রিয়াল একক ব্যক্তির প্রতিভা ও ঘুরে দাঁড়ানোর মানসিকতার ওপর বেশি নির্ভর করলেও রদ্রি বার্সেলোনার সুসংগঠিত এবং সুনির্দিষ্ট কৌশলগত ফুটবলকে প্রাধান্য দিয়েছেন।

তৃতীয়ত, এই সিদ্ধান্তের পেছনে পেপ গার্দিওলার কোচিং দর্শনের বড় প্রভাব রয়েছে। ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দেওয়ার পর গার্দিওলার অধীনে গত ছয় বছরে চারটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৩টি ট্রফি জিতেছেন রদ্রি।

যদিও ২০২৬-২৭ মৌসুমে গার্দিওলা ম্যানচেস্টার সিটির ডাগআউটে থাকছেন না, তবুও তার শেখানো ফুটবল ঘরানার প্রভাব রদ্রির মধ্যে গভীরভাবে বিদ্যমান। আর সেই দর্শনের ছায়াতেই এবার বার্সেলোনার মাঝমাঠ সামলানোর প্রস্তুতি নিচ্ছেন এই স্প্যানিশ তারকা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   রিয়াল মাদ্রিদ  বার্সেলোনা  রদ্রি  কিন্তু কেন?  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: