সমুদ্রের নিচে মানুষের বসবাস, নতুন যুগের সূচনা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

মহাকাশ বা ভিনগ্রহের পাশাপাশি এবার পৃথিবীর সমুদ্রের তলদেশে স্থায়ীভাবে বসবাসের উপযোগী স্টেশন তৈরির নতুন এক প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।

2026-08-08T09:53:07+00:00
2026-08-08T11:46:37+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
সমুদ্রের নিচে মানুষের বসবাস, নতুন যুগের সূচনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:৫৩ এএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১১:৪৬ এএম
সংগৃহীত ছবি
মহাকাশ বা ভিনগ্রহের পাশাপাশি এবার পৃথিবীর সমুদ্রের তলদেশে স্থায়ীভাবে বসবাসের উপযোগী স্টেশন তৈরির নতুন এক প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। এই খাতে যুক্ত হয়েছে বড় অংকের বিনিয়োগ।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপ’ সমুদ্রতলে মানুষের বসবাস উপযোগী ‘ভ্যানগার্ড’ নামের একটি স্টেশন তৈরি করেছে। ফ্লোরিডা কিজ ন্যাশনাল মেরিন স্যাঙ্কচুয়ারির ৫৬ ফুট গভীরে এটি স্থাপন করা হয়েছে। গত ৪০ বছরের মধ্যে মার্কিন জলসীমায় বসানো এটিই প্রথম সমুদ্রতল বাসস্থান।

১৯৬০-এর দশকে প্রখ্যাত গবেষক জাক-ইভ কুস্তোর ‘কনশেল্ফ’ অভিযানের মাধ্যমে সমুদ্রতলে মানব বাসস্থানের সূচনা হয়েছিল। তবে চরম প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অতিরিক্ত খরচের কারণে সেই উদ্যোগ একপর্যায়ে থমকে যায়। এরপর ১৯৯৩ সাল থেকে চালু থাকা ‘অ্যাকোয়ারিয়াস’ প্রজেক্টের পর ‘ভ্যানগার্ড’ই সমুদ্রতলে প্রথম কোনো বড় সংযোজন।


৩৫ ফুট দীর্ঘ ও ৮ ফুট চওড়া ‘ভ্যানগার্ড’ স্টেশনে চারজন গবেষক বা ‘অ্যাকোয়ানট’ একটানা এক সপ্তাহ বসবাস করতে পারবেন। ওপরের একটি বয়ার মাধ্যমে এই স্টেশনে নিয়মিত তাজা বাতাস সরবরাহ করা হবে।

ভবিষ্যতে কেবল গবেষণাই নয়, বরং সামরিক প্রশিক্ষণ, মহাকাশচারীদের প্রস্তুতি এবং বিভিন্ন শিক্ষা ও শিল্পচর্চার কাজেও এই স্টেশন ব্যবহার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   সমুদ্রের নিচ  মানুষের বসবাস  নতুন যুগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: