১১ কার্যদিবসে হাইকোর্টের অর্ধলক্ষাধিক পুরনো মামলা নিষ্পত্তি

বাসস

আইন-আদালত

মাত্র ১১ কার্যদিবসে হাইকোর্টের ৫০ হাজার ৩২৫টি পুরনো (ক্রিমিনাল মিস) মামলা নিষ্পত্তি করা হয়েছে।শনিবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা

2026-08-08T18:45:24+00:00
2026-08-08T18:48:01+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
১১ কার্যদিবসে হাইকোর্টের অর্ধলক্ষাধিক পুরনো মামলা নিষ্পত্তি
বাসস
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৪৫ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৬:৪৮ পিএম
হাইকোর্ট । ফাইল ছবি
মাত্র ১১ কার্যদিবসে হাইকোর্টের ৫০ হাজার ৩২৫টি পুরনো (ক্রিমিনাল মিস) মামলা নিষ্পত্তি করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মাত্র ১১ কার্যদিবসে মোট পঞ্চাশ হাজার তিনশত পঁচিশটি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। আর পুরাতন রিট মামলা মিলিয়ে মোট নিষ্পত্তি করা হয়েছে সাতান্ন হাজার দুইশত বত্রিশটি মামলা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে। পুরোনো মামলা নিষ্পত্তির এই কার্যক্রম অব্যাহত থাকবে।


সময়ের আলো/কেআই
  বিষয়:   হাইকোর্ট  অর্ধলক্ষাধিক  পুরনো মামলা  নিষ্পত্তি 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: