তনু হত্যা মামলা : ফের গ্রেফতারের পর কারাগারে সাবেক সেনাসদস্য

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

জামিন স্থগিতের পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা

2026-08-08T19:04:37+00:00
2026-08-08T19:04:37+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
তনু হত্যা মামলা
তনু হত্যা মামলা : ফের গ্রেফতারের পর কারাগারে সাবেক সেনাসদস্য
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:০৪ পিএম 
আত্মসমর্পণ না করায় ফের গ্রেফতারের পর কারাগারে সাবেক সেনাসদস্য। ছবি : সংগৃহীত
জামিন স্থগিতের পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) আদালতের নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে। পরে আত্মসমর্পণের নির্দেশ অমান্য করায় তাকে জেল হাজতে প্রেরণ করে আদালত। 

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে বিকেলে তাকে কুমিল্লার আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি জানান, হাফিজুর রহমান যাতে পালিয়ে যেতে না পারেন এবং আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায়, সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের বিচারক তৈয়ব উদ্দিন তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এর আগে, আদালতের আদেশের প্রেক্ষিতে ও আসামির পালিয়ে যাওয়া রোধকল্পে শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই। পিবিআই জানায়, হাফিজুর রহমান চেম্বার জজ আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে পুলিশের প্রতি তাকে গ্রেফতারের নির্দেশ থাকায় তাকে ফের গ্রেফতার করা হয়েছে।

গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্টের আদেশে গত ৪ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত তার জামিন স্থগিত করেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আদালতের ওই নির্দেশনা অনুসরণ না করায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   তনু হত্যা মামলা  গ্রেফতার  কারাগার  সাবেক সেনাসদস্য  কুমিল্লা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: