তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম ও কক্সবাজার সফর নিয়ে বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে

2026-08-09T10:04:16+00:00
2026-08-09T10:13:28+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
রাজনীতি
তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:০৪ এএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১০:১৩ এএম
ছবি : সংগৃহীত
গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম ও কক্সবাজার সফর নিয়ে বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

রোববার (৯ আগস্ট) দেওয়া এক বক্তব্যে তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ উল্লেখ করে চট্টগ্রাম ও কক্সবাজারের জনগণের পক্ষ থেকে কয়েকটি বিষয় বিবেচনার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম সফর প্রসঙ্গে নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, সামান্য বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়। এ সমস্যা সমাধান, যানজট নিরসন ও নগর উন্নয়নে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কার্যকর উদ্যোগ নিতে মেয়র শাহাদাত হোসেনকে নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসীরউদ্দিন। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানান তিনি।

এ ছাড়া মীর হেলাল ও খসরু গ্রুপের দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক কোন্দল বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নাসীরউদ্দিন পাটোয়ারী। এসব বিরোধের প্রভাব যাতে সাধারণ মানুষের ওপর না পড়ে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

চট্টগ্রামে পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধেও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বিএনপির নেতাকর্মীদের এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখতে কঠোর নির্দেশ দেওয়ার আহ্বানও জানান নাসীরউদ্দিন।

কক্সবাজার সফর প্রসঙ্গে তিনি সালাহউদ্দিন গ্রুপ ও শহর বিএনপির নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল বন্ধ করে জনগণের স্বার্থে কাজ করার নির্দেশনা দেওয়ার আহ্বান জানান। পর্যটননির্ভর জেলা কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রসৈকতসহ বিভিন্ন পর্যটন এলাকায় অবৈধ ব্যবসা, দখল ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

টেকনাফে মাদক ও ইয়াবা ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরউদ্দিন বলেন, কোনো রাজনৈতিক ব্যক্তি বা নেতাকর্মীর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

মহেশখালীতে বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো অবৈধ বা দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা কিংবা কার্যক্রম থাকলে তা আইনগত ও রাষ্ট্রীয় প্রক্রিয়ায় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাসীরউদ্দিন পাটোয়ারী।

এ ছাড়া হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে রাজনৈতিক কোনো প্রতিশ্রুতি দেওয়া হলে তা লিখিতভাবে জাতির সামনে প্রকাশের দাবি জানান তিনি। জনগণকে এসব প্রতিশ্রুতি এবং পরবর্তী সময়ে সেগুলোর বাস্তবায়ন সম্পর্কে অবহিত করার কথাও বলেন তিনি।

সবশেষে চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের প্রত্যাশা হিসেবে ক্ষমতার রাজনীতির পরিবর্তে জনগণের নিরাপত্তা, উন্নয়ন, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান নাসীরউদ্দিন পাটোয়ারী।

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  বিএনপি  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: