যানজটে আদালতে যেতে দেরি পরীমণির, জেরা পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

আইন-আদালত

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জেরার দিন পেছানো হয়েছে।রোববার (৯ আগস্ট) নির্ধারিত সময়ে আদালতে

2026-08-09T15:43:59+00:00
2026-08-10T00:12:40+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
যানজটে আদালতে যেতে দেরি পরীমণির, জেরা পেছাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৪৩ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ১২:১২ এএম
ছবি : সংগৃহীত
ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জেরার দিন পেছানো হয়েছে। 

রোববার (৯ আগস্ট) নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে না পারায় নতুন তারিখ দিয়েছেন আদালত।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, সড়কে যানজটে আটকে পড়ায় সময়মতো আদালতে পৌঁছাতে পারেননি তার মক্কেল। দুপুর ১২টার দিকে তার আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল।

রোববার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া জেরার নতুন তারিখ ৩০ নভেম্বর ধার্য করেন। সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমণি।

নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ জুন সাভার মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। একই বছরের ৬ সেপ্টেম্বর পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আসামিরা হলেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ শহিদুল আলম।

২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।


সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  পরীমনি 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: