নতুন ভোটার তালিকায় দাবি-আপত্তির শেষ সময় ২৪ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন ভোটারদের যুক্ত করে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে

2026-08-09T15:46:53+00:00
2026-08-09T15:46:53+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
জাতীয়
নতুন ভোটার তালিকায় দাবি-আপত্তির শেষ সময় ২৪ আগস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৪৬ পিএম 
ছবি : সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন ভোটারদের যুক্ত করে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

রোববার (৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, গত ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি, কোনো নামের বিষয়ে আপত্তি এবং তথ্য সংশোধনের জন্য আবেদন করা যাবে। এ জন্য যথাক্রমে ফরম ৬, ৭ ও ৮ ব্যবহার করতে হবে।

ইসি জানিয়েছে, আগামী ২৪ আগস্ট পর্যন্ত এসব দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন করা যাবে। সংশোধনকারী বা আপিল কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করবেন। সিদ্ধান্তগুলো ২৮ আগস্টের মধ্যে হালনাগাদ তালিকায় যুক্ত করা হবে।

সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

সর্বশেষ চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ এবং হিজড়া ভোটার ছিলেন ১ হাজার ২৪৩ জন। আপিল ও সংশোধন শেষে চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে।


সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  ইসি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: