উত্থানে ফিরেছে শেয়ারবাজার, সূচকের বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে সামান্য সূচক উত্থানের মধ্য দিয়ে। এদিন সূচক বাড়ার পাশাপাশি বেশিরভাগ

2026-08-10T17:19:07+00:00
2026-08-10T17:19:07+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
উত্থানে ফিরেছে শেয়ারবাজার, সূচকের বাড়লেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:১৯ পিএম 
শেয়ারের দাম বাড়লেও কিছুটা কমেছে টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ। ছবি : সংগৃহীত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে সামান্য সূচক উত্থানের মধ্য দিয়ে। এদিন সূচক বাড়ার পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কিছুটা কমেছে টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ। 

ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫ হাজার ৮৪৪ পয়েন্টে অবস্থান করছে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে দশমিক ৬০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট।

দিনজুড়ে ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৯টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে ১২৯টির এবং ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত ছিল। বাজারের সার্বিক চিত্র ইতিবাচক থাকলেও লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। আর লেনদেন হয় ৯০৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবসের চেয়ে ৫৬ কোটি ১৯ লাখ টাকা কম।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সামান্য উত্থান দেখা গেছে। সিএসইর সার্বিক সূচক ‘সিএএসপিআই’ ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬২৮ পয়েন্টে। দিনভর সিএসইতে ২১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ৮৫টির দর বেড়েছে, ৯৯টির কমেছে এবং ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত ছিল। সিএসইতে মোট ৩৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


একই দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৫৩ কোটি ৬০ লাখ টাকার বেশি শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এম.এল. ডাইং এবং তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। 

এছাড়া সামিট এলায়েন্স পোর্ট, সায়হাম টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডমিনেজ স্টিল ও সিটি ব্যাংক পিএলসি লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

অন্যদিকে, সোমবারে সবচেয়ে বেশি দর হারিয়ে পতনের শীর্ষে নেমে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। একই তালিকায় যথাক্রমে স্থান পেয়েছে ফারইস্ট ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং। দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, মাইডাস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ডমিনেজ স্টিল এবং ফ্যামিলিটেক্স।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   উত্থান  শেয়ারবাজার  সূচক  লেনদেন 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: