শেয়ারবাজারে লেনদেন বাড়লেও কমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার তালিকায় নাম

2026-11-10T04:33:50+00:00
2026-11-10T04:33:50+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিজনেস
শেয়ারবাজারে লেনদেন বাড়লেও কমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ এএম 
ছবি : সংগৃহীত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে কমেছে মূল্যসূচক। মূল্যসূচকের পতন হলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে কমেছে মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হলো।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধমুখিতার দেখা মেলে। লেনদেনের প্রথম দুই ঘণ্টা অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। তবে দুপুর ১২টার পর থেকে একের পর এক বীমা কোম্পানির শেয়ার দাম কমতে থাকে। যার নেতিবাচক প্রভাব পড়ে অন্য খাতেও। ফলে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে বীমা খাতের ১৪টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ৪১টির। বাকি তিনটির শেয়ার দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৮টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১১২টির দাম কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৩৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। 

বিপরীতে ২৫টির দাম কমেছে এবং সাতটির দাম অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪১টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৪টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া পাঁচটি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ১৯টির দাম কমেছে এবং আটটির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ২ হাজার ৪৯ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছে।


মূল্যসূচক কমলেও পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৫৪ কোটি ৭০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৫৮ কোটি ৮০ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৯৫ কোটি ৯০ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডরিন পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৩ লাখ টাকার। ১৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইল।

এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে— ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং, রানার অটোমোবাইল, শাহিনপুকুর সিরামিক, প্যারামাউন্ট টেক্সটাইল এবং বারাকা পতেঙ্গা পাওয়ার।

অন্য শেয়ারবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৮৭টির কমেছে এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ৯ কোটি ৪৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১১ কোটি ২১ লাখ টাকা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   শেয়ারবাজার  লেনদেন  সূচক 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: