অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭%, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। ২০২৬ সালের অক্টোবর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের

2026-11-09T19:22:34+00:00
2026-11-09T19:22:34+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
বিজনেস
অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭%, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:২২ পিএম 
দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। ছবি : সংগৃহীত
দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। ২০২৬ সালের অক্টোবর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। তবে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট।


অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবর মাসে এ হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। এক মাসে এ খাতে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট।

এদিকে গত বছরের একই সময়ের তুলনায় সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেশি রয়েছে। ২০২৫ সালের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। চলতি বছরের একই মাসে তা বেড়ে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মূল্যস্ফীতি  বিবিএস  খাদ্য মূল্যস্ফীতি  অর্থনীতি  বাংলাদেশ অর্থনীতি 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: